শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

কালনী গ্রামে সংঘর্ষে মহিলাসহ আহত ৩০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৬৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাট হয়।
আহত সূত্র জানায়, ওই গ্রামের জিতু মিয়ার পুত্র কাজী আছকির মিয়ার সাথে একই গ্রামের সাস্তু মেম্বারের আধিপত্য বিস্তার নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গতকাল ওই সময় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
আহতরা হল জিতু মিয়া (৭০), শাহ আলম (২০), হাফিজুর রহমান (১৬), হাবিব মিয়া (২৫), সৈয়দ মিয়া (৩০), রাজন মিয়া (২০), মুতি মিয়া (৩০) ও মিজান মিয়া (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত কাজী আছকির মিয়া (৪০) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com