বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৫৮০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে লন্ডন প্রবাসী শাহ শহীদ আলীর বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘঠেছে গত রোববার রাত ২ টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের কাতারি বাড়িতে। এ সময় চোরের দল গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। ডাযেরী সুত্রে জানা যায়, মান্দারকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলীর ছেলে লন্ডন প্রবাসী শাহ শহীদ আলীর বাড়িতে শনিবার দিবাগত রাত ২ টার দিকে ৪ সদস্যের একদল চোর হানা দেয়। এরা ঘরের গ্রীল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরের লোকজন ঘুমন্ত অবস্থায় থাকায় চোরের দল ২ ভরি স্বর্ণ, ৩টি মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই খায়ের আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com