বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে ফেসে গেল শিবলু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৬৪৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে অপহরণের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেল শিবলু মিয়া (২২) নামে এক যুবক। সদর থানার ওসি’র আপ্রাণ চেষ্ঠায় প্রায় ৩ মাস পর তাকে উদ্ধার করা হয়। এ সময় আশ্রয়দাতা জহুর আলীকে আটক করা হয়।
গতকাল বুধবার বিকেল ৩টায় সদর থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নির্দেশে এসআই মোস্তাক ও এএসআই হাকিমের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং উপজেলার পুকড়া দৌড়া গ্রামে অভিযান চালিয়ে জহুর আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামের জামাল মিয়ার পুত্র শিবলু মিয়া গত ১৯ এপ্রিল দুপুরে রাজনগর এলাকা থেকে অপহরণ হয় মর্মে সদর থানায় একটি মামলা দায়ের করে তার মা আরিছা খাতুন। মামলায় আসামী করা হয় একই গ্রামের সাইকুল, হাবিব, ইউসুফ আলী, আব্দুর রউফসহ ৯ জনকে। মামলাটি ওসি রুজু করে মোবাইলে কল লিস্টের জন্য ঢাকায় প্রেরণ করেন। কিন্তু কল লিস্টে শিবলুর অবস্থান জেনে তাকে ধরতে চাইলে সে চতুর চালাক হওয়ায় হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অবস্থান করে। এমনকি সে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়। গতকাল কল লিস্টের সুত্র ধরে তার অবস্থান জানতে পেরে পুলিশ তাকে উদ্ধার করে রাত ১০টায় সদর থানায় সাংবাদিক ও পুলিশকে জানায়, শিবলুকে কেউ অপহরণ করেনি।
উল্লেখিতদের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকায় তার মা ও বাবা আত্মীয় স্বজনের পরামর্শে এ অপহরণের নাটক সাজিয়েছে। তাকে উদ্ধারের পর শত শত এলাকাবাসী সদর থানায় এসে ওসিকে সাধুবাদ জানিয়েছেন। শিবলু মিয়া ও তার মা গ্রামবাসীকে ফাসানোর জন্য পুর্বে এরকম আরও বেশ কয়েকটি মামলা দায়ের করেন এবং এলাকাবাসীকে হয়রাণি করে।
ওসি জানান, আজ শিবলু মিয়াকে কোর্টে প্রেরণ করা হবে এবং এ নাটকের অন্যান্যদের ধরতে পুলিশ অভিযান শুরু করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com