বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের প্রতিবন্ধী অভি পালকে হুইল চেয়ার দিলেন এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৫০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসোজা গ্রামের রনজিৎ পালের ছেলে প্রতিবন্ধী অভি পালকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ কার্যালয়ে এ চেয়ার প্রদান করেন জেলা অটিজমের উপদেষ্টা এমপি কেয়া চৌধুরী। এ সময় জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক হামদুল করিম উপস্থিত ছিলেন।
এ সময় এমপি কেয়া চৌধুরী বলেন, এলাকা পরিদর্শনকালে প্রতিবন্ধী অভিকে দেখে বলেছিলাম একটি হুইল চেয়ার দিয়ে সহায়তা করার। তাকে এটি দিতে পেরে ভাল লাগছে। তিনি বলেন, জননেত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম শিশুদের কল্যাণে কাজ করছেন। তাই প্রতিবন্ধীরা আর অবহেলিত নয়। তারা নাগরিক অধিকার ভোগ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com