শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জাল দলিল তৈরীর অভিযোগে আমতলী সেটেলমেন্টে অফিসার ও পেশকারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম সোমবার, ১০ জুলাই, ২০১৭
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল আমতলী সেটেলম্যান্ট অফিসে জাল দলিল সৃষ্ঠি করে নামজারি করায় সেটেলমেন্ট অফিসার ও পেশকার সহ ৪ জনের বিরুদ্ধে দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ বিচারক মোঃ আতাবুল্লাহ মামলাটি আমলে নিয়ে জেলা দুর্নীতি দমন কমিশনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার চানপুর গ্রামের আছমত আলীর পুত্র মতলিব মিয়ার বেশ কিছু রেকর্ডীয় জায়গা ১২৩৩ জাল দলিল সৃষ্টি করে সেটেলমেন্ট অফিসার মকবুল হোসেন, পেশকার শাহ আলম বশিভূত হয়ে একই উপজেলার মদনপুর গ্রামের আলমগীর ও তার ভাই নজরুল ইসলামের নামে নামজারি করে দেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ও ৩৪ দারায় মামলা দায়ের করা হয়। গতকাল রোববার বাদী পক্ষের মামলাটি দায়ের করেন এডঃ মোঃ আঙ্গুর আলী। মামলা নং-৩/২০১৭। মামলায় আরও বলা হয়, মকবুল হোসেন ও শাহ আলম একে অপরের যোগসাজসে দীর্ঘদিন ধরে জালজালিয়াতির মাধ্যমে জাল জলিল, ভূয়া মাঠ পরচা ও ভূয়া নামজারি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় তারা জীবিতকে মৃত দেখিয়ে আবার মৃতকে জীবিত দেখিয়েও দলিল সৃষ্টি করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com