বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহতরতলী উমেদনগরে জমি নিয়ে বিরোধ আদালতে ১৫ ব্যক্তির মুচলেকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৫২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগরে অন্যের জমি জোরপূর্বক দখলে নিতে আদালতে মামলা করে মুচলেকা দিয়েছেন কতিপয় ব্যক্তি।
জানা গেছে, নেপাল রায় ও সজল রায় আদালতে অভিযোগ করেন যে, ওই এলাকার বাসিন্দা জগদীশ রায়সহ ১৫ ব্যক্তি ঐক্যবদ্ধভাবে অভিযোগকারী ও তার স্বজনদের কিছু জমি জোরপূর্বক দখলে নেয়ার পায়তারা চালাচ্ছে। এমনকি তাদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়াসহ তাদেরকে মারপিট ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছিল। কোন উপায়ন্তর না দেখে তারা নিজেদের জমি ও জানমাল রক্ষায় তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১নং আদালতে মামলা (নং-১৩০৪/১৪ ও ১৩৫৩/১৪ইং) দায়ের করেন। আদালত বিগত ২৯ জুন জগদীশ রায় গংদের মুচলেকা দিতে আদেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে জগদীশ রায়, জ্যোতির্ময় রায়, সুনীল রায়, রাধিকা রায়, জ্যোতিষ রায়, সন্তোষ রায়, ঝুমুর রায়, শিবাজী রায়, সুজিত রায়, রনজিত রায়, সনজিত রায়, বাবুল রায়, বাপ্পী রায়, লিটন রায় ও জনি রায় আদালতে মুচলেকা দেন। মুচলেকায় তারা উল্লেখ করেন, নেপাল রায় গংদের সাথে শান্তিভঙ্গজনক আচরণ করলে প্রত্যেককে ১ বছর মেয়াদী মুচলেকা এবং ২ হাজার টাকা জরিমানা দিতে বাধ্য থাকবে। অন্যথায় আইনত দন্ডনীয় হবেন। অপরদিকে জনি রায়ের দায়ের করা নন,জি,আর ৯০/১৬ইং মামলাটি বিগত ২১ জুন ভূয়া প্রমানিত হয়। আদালত ঝিটকা নিবাসী কালাম মিয়া, বজলু মিয়া ও বর্তমান মেম্বার ছনু মিয়া গংদের উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com