সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

লাখাই’র গুনিপুর গ্রামে সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকালে এ সংঘর্ষ হয়। আহতরা জানায়, ওই গ্রামের রজব আলীর পুত্রের সাথে ইভটিজিংয়ের ঘটনা নিয়ে একই গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্রের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত রজব আলী (৭০), স্বপন মিয়া (২২), মোবারক (৪০), কলি আক্তার (১১), সায়েরা বেগম (৫০), সৈকত আলী (১৭), রহমত আলী (৪৫), পারভীন আক্তার (৩০), কাসেম (৩৫), কাইয়ুম (৫০), বাবুল (২২) ও নবী হোসেন (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com