বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের লালচান্দ বাগানের গাছ কেঁটে ফেলায় থানায় মামলা

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৬৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দ চা বাগানের ফলন্ত চায়ের গাছ কেঁটে ফেলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, গত শনিবার গভীর রাতে উপজেলার লালচান্দ চা বাগানের ৬ সি শহীদ মিনার এরিয়া চা বাগানের প্রায় ১শ’ চারা গাছ কেঁটে ফেলে রইছ উল্লার পুত্র সাবেক চকিদার মিজান মিয়া। এ ঘটনায় রবিবার বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ ফরিদ উদজামান বাদী হয়ে চুনারুঘাট থানায় ১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মিজান ৪/৫ বৎসর পূর্বে উক্ত বাগানের চকিদার হিসেবে কাজ করে আসছিল। বিভিন্ন দূর্নীতি ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বাগান কর্তৃপক্ষ তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেন। পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত শনিবার গভীর রাতে চকিদার মিজান মিয়া লালচান্দ চা বাগানের ভিতরে প্রবেশ করে প্রায় ১শ’ চায়ের চারা গাছ কর্তন করে। এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ মিজান মিয়াকে বাগানে আসার কথা বললে সে আত্মগোপন করে। লালচান্দ চা বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ ফরিদ উদজামানের সাথে থানায় আলাপকালে জানা যায়, কিছু বাগান শ্রমিক স্বাক্ষীদেরকে নিয়ে থানায় কর্তন করা ১শ’ চারা গাছের আঁটি বেধে থানায় নিয়ে আসেন। রবিবার সন্ধ্যার দিকে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নূরুল ইসলাম বলেন, অপরাধীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com