বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ঠে কিশোর শ্রমিক নিহত

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে সুমন মিয়া (১৪) নামের এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের হামিদনগর এলাকার হারুন মিয়ার বিল্ডিয়ে কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক উপজেলার অলুয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার হামিদনগর এলাকার হারুন মিয়ার তৃতীয় তলা বিল্ডিয়ে রাজমিস্ত্রীর হেলপার হিসাবে কাজ করছিল কিশোর শ্রমিক সুমন। এ সময় বিল্ডিয়ের উপরে থাকা রড নাড়াছাড়া করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে রডটি লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় সুমন। তাৎক্ষনিক লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আব্দুল আউয়াল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com