বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বামকান্দি গ্রামে অভিযানে দুই জুয়াড়িকে আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৪২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেন।
গত ১৩ জুন দুপুর ১২টার দিকে সদর থানার এএসআই আব্দুল হাকিমের নেতৃত্বে একদল পুলিশ বামকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের মৃত হিরণ মিয়ার পুত্র বিলাল মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার বরকান্দি গ্রামের ফয়েজ আলীর পুত্র গিয়াস উদ্দিন (৩৮) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলামের আদালতে হাজির হলে আদালত উল্লেখিত রায় দেন। ওই দিনই আটকদের কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com