শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নিহত সুখিয়া রবি দাস পরিবারের পাশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৫৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুতাং বাজারে প্রকাশ্য দিবালোকে লাঠিপেটা করে নিহত সুখিয়া রবি দাস পরিবারের প্রতি সমবেদনা, খুনী ও খুনের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এলাকার সকল বিবেকবান, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ বিক্ষোভ জানানোর আহবান জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার বিকেল ৫টায় সুতাং বাজারে সুখিয়া রবি দাসের পরিবারের সাথে দেখা করেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি, জেলা কমিউনিস্ট পার্টি, জেলা বাসদ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় এলাকার শতশত মানুষ নিহতের পরিবারের পাশে থাকবেন এবং বিচার না হওয়া পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে যাবেন বলে জানান। তখন সুতাং বাজারে একটি পথসভা এবং বিক্ষোভ মিছিল করে।
এতে উপস্থিত ছিলেন গৌরী ভট্টাচার্য্য, এডঃ মাকসুদা আক্তার লাইলী, জনা গোস্বামী, এডঃ ফাতেমা খাতুন, পাজ্ঞালী চৌধুরী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড এড. জুনায়েদ আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, সুধাংশু সূত্রধর, চন্দন বনিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com