বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মোহনপুরে সিসি রাস্তা নির্মাণ কাজ মেয়র জিকে গউছের পরিদর্শন

  • আপডেট টাইম বুধবার, ৭ জুন, ২০১৭
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর আবাসিক এলাকায় সিসি রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল দুপুরে মেয়র ওই এলাকায় যান। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়ন কাজ চলছে। এ সকল উন্নয়ন কাজের অংশ হিসেবে দক্ষিণ মোহনপুর আবাসিক এলাকার একটি রাস্তায় সিসি ঢালাইয়ের কাজ পরিচালিত হয়। মেয়র আলহাজ্ব নির্মাণকাজের সাথে সংশ্লিস্টদের সাথে আলাপ করেন। তিনি সিডিউল অনুযায়ী শতভাগ গুনগতমান বজায় রেখে কাজ পরিচালনা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। নির্মাণকাজ পরিদর্শনকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছ ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ আলমগীর, শেখ নূর হোসেন, ইউজিপ-৩ ও হবিগঞ্জ পৌরসভার প্রকৌশলীবৃন্দ ও এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com