বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

অকাল বন্যার প্রভাব পড়েছে হবিগঞ্জে ঈদের কেনাকাটায়

  • আপডেট টাইম শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অকাল বন্যার প্রভাব পড়েছে হবিগঞ্জের ঈদ মার্কেটে। প্রবাসের স্বজনকে ঈদ উপহার পাঠাতে অন্যান্য বছর রোজার শুরুতে ঈদ মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও এবার ব্যতিক্রম। জনপ্রিয় শপিং মলগুলোতেও তেমন একটা দেখা মিলছে না ক্রেতার। ব্যবসায়ীরা জানান, অকাল বন্যার কারণে এ অবস্থা হয়েছে। আর এবার ছুটি না থাকায় প্রবাসীরাও আসেনি দেশে।
হবিগঞ্জ শহরে রয়েছে জনপ্রিয় বেশ কিছু শপিং মল। এ মলগুলোতে যেমন ভিন্ন ডিজাইনের পোশাক পাওয়া যায় সেই সাথে দামও সব ধরনের ক্রেতার উপযোগী। যদিও ব্যবসায়ীরা দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকে সাজিয়েছেন দোকানগুলো। কিন্তু তাতে ক্রেতাদের তেমন একটা নজর নেই। দোকানগুলো অনেকটাই ক্রেতা শূন্য। বাহুবল, চুনারুঘাট ও নবীগঞ্জের অধিকাংশ ক্রেতাই চলে যান সিলেটে। আর মাধবপুর উপজেলার অনেক ক্রেতা চলে যান ব্রাক্ষনবাড়িয়ায়। লাখাই উপজেলার অনেক ক্রেতা তাদের আত্মীয় স্বজন ঢাকায় ব্যবসা করার সুবাধে তারাও চলে যান ঢাকায়। হবিগঞ্জ শহরসহ সদর উপজেলা ও বানিয়াচং উপজেলার ক্রেতারা হবিগঞ্জে কেনাকাটা করেন বেশি। এছাড়াও জেলার অনেক এলাকার ক্রেতারা পোশাক কিনতে বিভাগীয় শহরে চলে যাচ্ছেন।
তবে বর্তমানে, যে ক’জন ক্রেতা পাওয়া যাচ্ছে শপিংমলগুলোতে তারাও এসেছেন ডিজাইন পছন্দ করতে। পছন্দ হলে কেউ কেউ কিনে নিচ্ছেন। অবশ্য দাম নিয়ে তেমন কোন অভিযোগ নেই কারো।
এ ব্যাপারে এসডি স্টোরের স্বত্ত্বাধিকারী দুলাল সুত্রধর জানান, সব পর্যায়ের মানুষের জন্য ভিন্ন দামের ও বাহারী পোশাক এনেছি আমরা। তবে জেলায় অকাল বন্যার ফলে ব্যবসা একেবারেই মান্দা অবস্থা বিরাজ করছে। আর ঈদ বাজারতো এখনো জমেনি। তবে আশা করছি ১৫ রমজানের পর একটু বিক্রয় বাড়তে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com