সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

জাতীয় দিবসের প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৭৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে হবিগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃপক্ষ গতকাল সোমবার গণগ্রন্থাগার হল রুমে এক পুরষ্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শত্যেন্দ্র কুমার শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রন্থাগারের লাইব্রেরীয়ান মোঃ সাইফুল ইসলাম। শতাধিক প্রতিযোগী কৃতিত্ব অর্জন করায় তাদের হাতে পুরষ্কার তুলে দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com