বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের মিনাজপুর গ্রামে বিবিয়ানা জীবিকা প্রকল্পের কৃষক মাঠ দিবস উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০১৭
  • ৬৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামে বিবিয়ানা জীবিকা প্রকল্পের কৃষক মাঠ দিবস উদযাপন।
ব্র্যাক শেভরন এর সহযোগীতায় ও আইডিয়ার বাস্তবায়নে জীবিকা প্রকল্পের সুবিধাভোগী ইলিয়াছ মিয়া ভূট্রো গ্রাম মিনাজপুর প্রকল্পের সহযোগিতায় ইউএমএস ও রেডিফিড এর মাধ্যমে ৪ মাস মেয়াদী ১টি গরু লালন পালন করেন। সুবিধাভোগী কৃষক ভূট্রো বলেন মেয়াদ শেষে তিনি প্রায় ১৬ হাজার ৬৪৮ টাকা লাভ করবেন। মিনাজপুর গ্রাম সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাপতি মোঃ জহুর উদ্দীনের সভাপতিত্বে ও আইডিয়ার উপজেলা ম্যানেজার আবুল কালাম আজাদের পরিচালনায় গতকাল সোমবার দুপুরে উক্ত কৃষক মাঠ দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উৎপাদন দলের সদস্যবৃন্দ, প্রাণী সম্প্রসারণ কর্মী, ভিডিওর নেতৃবৃন্দ, কালেক পয়েন্ট কমিটির সদস্যবৃন্দ ও জীবিকা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। সমন্বিত উন্নয়ন কর্মসূচী জীবিকা প্রকল্পের আয়োজনে উন্নত পদ্ধতিতে গরু মোটা তাজা করণ এর প্রদর্শনী বিষয়ক মাঠ দিবসে স্বাবলম্বী কৃষক ইলিয়াছ মিয়া ভূট্রো এর সফলতা নিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সভাপতি মোঃ জহুর উদ্দীন, ইউপি সদস্য ফজলুল করিম মিছবা, সাংবাদিক  এম মুজিবুর রহমান, মোঃ আব্দুর রকিব, মোঃ নুরুল হক, মোঃ জামাল মিয়া, আরস মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com