বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে উত্তরণ ও শাপলার জয়

  • আপডেট টাইম শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির ব্যবস্থাপনায় ও মাধবপুরের সাহা ব্রাদার্সের পৃষ্টপোষকতায় জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় জয়লাভ করেছে উত্তরণ সংসদ ও শাপলা সংসদ। জালাল স্টেডিয়ামে ১ম খেলায় উত্তরণ সংসদ ৩৬ রানে মালঞ্চ ক্রিকেট ক্লাবকে এবং ২য় খেলায় শাপলা সংসদ ১৬ রানে অনুশীলন ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। ১ম খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে উত্তরণ সংসদ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে আশিক ৪১, এপু ৩১, সামির ২৯, তৌফিক ও রকি ১৮ রান করে সংগ্রহ করে। মালঞ্চের রিপন পায় ২ উইকেট। জবাবে মালঞ্চ ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে। দলের পক্ষে জলক ৬৫ রান ও রিপন ১৭ রান সংগ্রহ করে। উত্তরনের রাফি ও তৌফিক পায় ২টি করে উইকেট।
২য় খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে শাপলা সংসদ নির্ধারিত ২০ ওভারে ১৪৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অপু ৮০ ও আশিক ১৮ রান সংগ্রহ করে। অনুশীলনের তুষার ও মুন্না ২টি করে উইকেট পায়। জবাবে অনুশীলন ক্রিকেট ক্লাব নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ঝন্টু ৫৪ ও ফরহাদ ৩০ রান সংগ্রহ করে। শাপলার সোহেল ৩টি ও সামি ২টি উইকেট লাভ করে।
গতকালের উভয় খেলা পরিচালনা করেন লোকমান আহমেদ ও জয়নাল আবেদীন তপু। আজকের খেলায় অংশ গ্রহণ করবে গ্রীণ স্পোর্টিং ক্লাব বনাম স্বর্ণালী ক্রিকেট ক্লাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com