সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে মা সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২১ মে, ২০১৭
  • ৬২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পীরেরগাও গ্রামে সৈয়দ মদরিস আলী একাডেমিতে মা সমাবেশ ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় একাডেমি প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমির প্রতিষ্ঠাতা সৈয়দ মুজিবুল হাসান ইলিয়াছের সভাপতিত্বে ও চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজের সিনিঃ শিক্ষক সাইফুল ইসলাম মাসুদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, মিরাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন, শাহজালাল বিজ্ঞান প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার সৈয়দ মিজবা উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মোদাব্বীর আলী, সাংগঠনিক সম্পাদক সজল দাস, ছাবিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মিরাশী ইউপি আওয়ামীলীগ সেক্রেটারি আঃ ছামাদ আজাদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, রোমানা লস্কর ও মানপত্র পাঠ করেন ইছরান মস্তোফা। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, একাডেমির অভিভাবক অবঃ সার্জেন্ট ফুল মিয়া, শিক্ষক ওবাইদুর রহমান, গ্রামবাসীর পক্ষে শিক্ষানুবীস আইনজীবী এনামুল হক, একাডেমির পরিচালক সজল দাস প্রমুখ। সভা শেষে সৈয়দ মদরিস আলী শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com