বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

১ বন্ধুকে চিকিৎসা করাতে গিয়ে সড়কে প্রাণ গেল আরেক বন্ধুর

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৫৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বন্ধুকে ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার পথে লাশ হয়ে ফিরলেন আরেক বন্ধু। এ সময় অপর ২ বন্ধুও গুরুতর আহত হন। নিহত বন্ধুর নাম দিপক সাওতাল (২২)। তার বাড়ী চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের লালচান্দঁ চা বাগানে। আহতরা হলো একই বাগানের সুজিত বাকতি (২৩) ও রনী গোয়ালা (২৩)। এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে ঢাকার অদুরে কাচপুরে গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময়। হতাহত তিনজনই রমাপুর মান্নান মাস্টার স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করতেন এবং বৃন্দাবন সরকারি কলেজ ও এমসি কলেজে অনার্স ৩য় বর্ষের ছাত্র।
গ্রামবাসী জানায়, বৃহস্পতিবার সকালে মানিক লাল গোয়ালার পুত্র রনি গোয়ালার পায়ে চিকিৎসা করাতে দুই বন্ধু দিপক সাওতাল ও সুজিত বাকতিকে নিয়ে ট্রেনযোগে ঢাকা যান। ডাক্তার দেখানো শেষে রাতে সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। কাচপুর এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক সংবাদপত্র বহনকারী মাইক্রোটিকে চাপা দিলে মাইক্রোটি ধুমড়েমুচড়ে যায়। এতে তিন বন্ধু গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপক সাওতালকে মৃত ঘোষণা করেন। এ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গতকাল শুক্রবার বিকেলে নিহত দিপক সাওতালের দাহ সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com