মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে রসুলগঞ্জ বাজারে মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের আলীপুর গ্রামের ছাবির মিয়াকে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে গতকাল বিকেলে রসুলগঞ্জ বাজারে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ছমরু মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সদর ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি আতাউর রহমান, রসুলগঞ্জ বাজার কমিটির সভাপতি সেকুল ইসলাম চৌধুরী, সদর ইউপি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আশরাফ আলী, আঃ কবির, শফিক মিয়া, সেবুল মিয়া, মাওঃ জাকারিয়া ফুরকানি, খলিলুর রহমান সাদি, মোঃ সুন্দর আলী, জাবেদ মিয়া, শ্রমিক নেতা সামাদুল হক চৌধুরী, সুমন আহমদ, আব্দুল মতিন, সুফি মিয়া, ছালিক মিয়া, আব্দুল ওদুদ চৌধুরী, খালিক মিয়া, ময়না মিয়া, সুফি মিয়া, এমরান মিয়া, কল্লু মিয়া, মোঃ আজিজুর রহমান, শেখ সুহেল মিয়া, বিজয় চন্দ্র পাল, অনিক ও মজনু মিয়া প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তাগণ মিথ্যা ও ষড়যন্ত্র মূলকভাবে ছাবির মিয়াকে একটি কু-চক্রি মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনকে সুষ্ঠু তদন্ত পূর্বক তার উপর দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি দেয়ার জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com