সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারে চুরির ঘটনায় নৈশ প্রহরী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৪৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে চুরির ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বাজারের নৈশ প্রহরী ইকরাম উদ্দিন (৪৫)কে আটক করেছে পুলিশ। সে ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত তরমুজ উল্লার পুত্র। গতকাল বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ী মসিক মিয়ার মুদি দোকানে সামনের সাটার ও তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়। পরদিন সকালে এ চুরির সাথে জড়িত সন্দেহে বাজারের ৬জন নৈশপ্রহরীকে ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ৫জনকে বাজার কমিটির জিম্মায় ছেড়ে দিলেও ইকরাম উদ্দিনের কথায় সন্দেহ হলে তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। এসআই ধর্মজিৎ সিনহা জানান, আটককৃত ইকরাম উদ্দিনের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। কাজীর বাজার দোকানে সংঘটিত চুরির সাথেও সে জড়িত আছে। রহস্য উদঘাটন করতে ইকরাম উদ্দিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com