মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জের মুক্তিযোদ্ধা কমান্ডারের স্ত্রীর ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ৪৯৪ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান খান বাচ্চুর স্ত্রী ইয়াকুত আরা রানী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার দুপুরে ঢাকা ডেল্টা  মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্বামী, ৩ মেয়ে, ১ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার দুপুর দেড়টা ঢাকাস্থ বাসাবো’র বাসায় তার অসুস্থ্যতা বেড়ে গেলে তাৎক্ষণিক ডেল্টা  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৫ বছর ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মরহুমার স্বামীর গ্রামের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আজমিরীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়বুর রহমান খান বাচ্চুর স্ত্রী ইয়াকুত আরা রানীর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, আজমিরীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার মোঃ ফজলুর রহমান চৌধুরী, সাবেক কমান্ডার কাজল চৌধুরী, সাবেক জেলা কমান্ডার মুন্সি আব্দুর রহিম জুয়েল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com