বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে অপহরণের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রহিমা আক্তার (১৪) কে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সকাল ৯ টায় উপজেলার বরজুস কড়ইতলা নামক স্থান থেকে অপহরণ হয়, উপজেলার তালতলা শিবির গ্রামের আবুল খায়েরের মেয়ে রহিমা। একই দিনে রহিমার মা বিবি কুলসুমা বাদী হয়ে চুনারুঘাট থানায় একজনকে অভিযুক্ত করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-১(৫)১৭। অভিযুক্ত অপহরণকারীর নাম সেলিম মিয়া (২১)। সে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের মতি মিয়ার ছেলে। অভিযোগের পর থেকে পুলিশ রহিমার সন্ধ্যান করতে থাকে। গত ১১ মে বৃহস্পতিবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই আতাউর রহমানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে বাহুবল উপজেলার ফার্মগেইট (মীরপুর) নামক স্থান থেকে অপহৃতা রহিমাকে উদ্ধার করেন এবং অপহরণকারী সেলিম মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন অফিসার ইনচার্জ কে.এম. আজমিরুজ্জামান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com