বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হরিপুর খোয়াই বাঁধ এলাকা থেকে যুবক অপহরণ ॥ অতঃ পর উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর খোয়াই বাঁধ এলাকা থেকে ফরিদ মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। পুলিশের সাড়াশি অভিযানে ১ ঘন্টার মাথায় তাকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি হরিপুর গ্রামের আমির আলীর পুত্র।
এ ব্যাপারে ফরিদ মিয়া বাদি হয়ে সদর থানায় অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, একই গ্রামের আব্দুল হকের পুত্র জাহাঙ্গীর আলম (৩৫) হরিপুর কবরস্থানে জমি দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা করে। এতে ফরিদ মিয়া বাঁধা দিলে সে ফরিদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১৯ এপ্রিল সকালে জাহাঙ্গীর ও তার ছোট ভাই মঞ্জিল মিয়াসহ ৪/৫ জন লোক ফরিদ মিয়াকে খোয়াই বাঁধ থেকে তুলে নিয়ে যায়। বিষয়টি সদর থানাকে অবগত করা হলে এসআই দৌস মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ ওই দিন দুপুরে উমেদনগর এলাকার আলগা বাড়ি থেকে হাতঁ-পা বাঁধা অবস্থায় ফরিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে ফরিদ বাদি হয়ে মামলা দায়ের করেছে। ঘটনার পর দুর্বৃত্তরা পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com