মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

চুনারুঘাটের খোয়াই নদী থেকে অবাধে লুট করা হচ্ছে বালু

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৫৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ মাটি কাটার মেশিন লাগিয়ে লুট করে নেয়া হচ্ছে খোয়াই নদীর কোল। দিন রাত চলছে এ অপকর্মটি।
স্থানীয় প্রশাসন বিষয়টি দেখেও না দেখার ভান করছেন। অভিযোগ দিয়েও কোন কাজ হচ্ছেনা। নির্বিচারে মাটি লুটের কারনে ভেঙ্গে যাচ্ছে নদীর কিনার। হুমকীর মুখে পড়েছে পরিবেশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১ মাস যাবৎ উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা খেয়া ঘাটের নিকট থেকে মেশিন দিয়ে লুটে নেয়া হচ্ছে পলি মাটি।
স্থানীয় এক ইউপি সদস্যের সরাসরি তত্বাবধানে চলছে মাটি কাটা। প্রতিদিন ১০/১২টি ট্রাকটর মাটি বহনে কাজে ব্যবহার করছেন ওই ইউপি সদস্য। মাটি লুটের বিষয়টি সরজমিন পরিদর্শনে গেলে ইউপি সদস্য আজাদ মিয়া বলেন, চেকানগর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তিনি মাটি কিনে স্থানীয় প্রীতম বিক্সে বিকি করছেন। এতে দোষের কিছু নাই বলে তিনি জানান।
বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরাকে অবহিত করা হলে তিনি এ ব্যপারে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। কিন্তু মাটি লুট গতকাল সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com