বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে টমটমসহ ১ ব্যক্তি আটক

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০১৭
  • ৫০৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মোটরসাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে টমটমসহ ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টায় চুনারুঘাট পৌর শহরের বাল্লারোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক টমটম চালক হলেন, মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের ছুরত আলীর ছেলে আইয়ূব আলী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল বিকাল ৫টায় উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মাসুক মিয়ার একটি মোটরসাইকেল বড় লাদিয়া গ্রামের রাস্তা থেকে ছিনতাই হয়। এ ব্যাপারে মাসুক মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে টমটম চালককে আটক করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com