মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাইয়ের পাম্প স্থাপন উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৪৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভায় ওয়াটার সাপ্লাইয়ের জন্য গতকাল শুক্রবার দুপুরে শহরের ওসমানী রোডস্থ লন্ডন প্রবাসী আব্দুল মালিক এর দানকৃত ভুমিতে পাম্প স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর আব্দুল ছালাম, মোঃ কবির মিয়া, মোঃ আলা উদ্দিন, জায়েদ চৌধুরী, রোকেয়া বেগম, সহকারী প্রকৌশলী ভবি মজুমদারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১১-২০১২ অর্থ বছরে নবীগঞ্জ পৌরসভায় থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভা সমুহে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প অনুমোদিত হয়। এর পর একাধিক স্থানে স্ট্রেট টিউবওয়ের কাজ শুরু হয়। তবে পানির স্থর পাওয়া যায়নি। এরই ধারাবাহিকতায় বর্তমান মেয়র ও পরিষদ গোটা পৌরসভায় ওয়াটার সাপ্লাইয়ের জন্য প্রাথমিকভাবে উক্ত পাম্প উল্লেখিত স্থানে স্থাপনের কাজ শুরু করে। এছাড়া পৌরসভার জয়নগর ও পুর্ব তিমিরপুর এলাকায় আরও দু’টি পাম্প স্থাপন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com