শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আটক ডাকাতদলের সর্দার বাবুলকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ৬ মে, ২০১৭
  • ৪০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাধিক মামলার সাজাপ্রাপ্ত ডাকাতদলের সর্দার বাবুল মিয়া ওরফে বুলু ডাকাত (৩৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সদর থানা পুলিশ তাকে কোর্টে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টায় সদর থানার এসআই অরুপ কুমার চৌধুরী ও এএসআই বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ উচাইল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের মফিজ আলীর পুত্র। পুলিশ জানায়, সিলেট বিভাগের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ বিভিন্ন মামলায় পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com