বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খোয়াই নদী দিয়ে ভেসে এলো এক হতভাগ্য যুবকের মরদেহ

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ খোয়াই নদী দিয়ে ভেসে এলো এক হতভাগ্য যুবকের মরদেহ। মঙ্গলবার সকালে অজ্ঞাত ওই যুবকের মরদেহ চুনারুঘাট উপজেলার মুছিকান্দি এলাকা থেকে পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬/১৭ বছর বয়সের অজ্ঞাত যুবকের মরদেহটি উপোর করা অবস্থায় নদী দিয়ে ভেসে আসছিলো। সনাক্ত করার জন্য উৎসুক লোকজন মরদেহটি চিৎ করে কিন্তু কেউই যুবকটির পরিচয় না পেয়ে পুনরায় মরদেহটি নদীর পানিতে ভাসিয়ে দেয়। বিষয়টি ফেসবুকে প্রচার হলে চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জান খোয়াই নদীতে তল্লাশী চালান। এক পর্যায়ে উপজেলার মিরাশি ইউনিয়নের মুছিকান্দি নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়। পুলিশের ধারনা মরদেহটি ভারতের ত্রিপুরা রাজ্যের কোন নাগরিকের হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com