বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে নাট্য দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১ মে, ২০১৭
  • ৬৩৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নৃত্যানুষ্ঠান, আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা সহ নানা রকম অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বিভিন্ন নৃত্য সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস।
নাট্য দিবসকে সামনে রেখে শ্রীমঙ্গল শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ি থেকে নৃত্য শিল্পী সংস্থা শ্রীমঙ্গল এর উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার কালীবাড়িতে গিয়ে শেষ হয়। পরে কালীবাড়িতে এক আলোচনা সভায় বক্তব্যদেন শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর পরিচালক বিকুল চক্রবর্তী, নাট্যকর্মী ও অগ্নীরথের সম্পাদক বিকাশ দাশ বাপন, নৃত্য প্রশিক্ষক সাজু দেব, অনিতা দেব, দ্বীপ দত্ত আকাশ ও নাট্যকর্মী কাউছার আহমদ রিয়ন প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সমেবেত ধামাইলনৃত্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com