বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরের কাশিম নগর পুলিশ ফাঁড়ি নিমার্ণের জন্য জমিদান

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৭৮০ বা পড়া হয়েছে

মাধবপু প্রতিনিধি ॥ দীর্ঘদিন পর মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ি আপন ঠিকানা খুজে পেল। শনিবার বিকালে ৬৯ শতাংশ জমির দাতা সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল বর চৌধুরীর দু’ছেলে মাধবপুর এনআরবি ব্যাংকের ব্যবস্থাপক জিয়াউল বর চৌধুরী ও সাবেক ইউ/পি চেয়ারম্যান লন্ডন প্রবাসী এহতেশামুল বর চৌধুরী লিপু পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্রের হাতে দলিল তুলে দেন।
থানার অফিসার ইনচার্জ মোক্তাদির হোসেন পিপিএমের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এড. মাহবুব আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা পরিষদ সদস্য সৈয়দ মোঃ শামীম, মহিউদ্দিন কামাল। এস.আই মুসলেহ উদ্দিনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, আপন মিয়া, আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com