শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সদর উপজেলা শাখা কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ৬৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সদর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় রিচি গ্রামে রবিদাস পাড়ায় উক্ত কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিচি গ্রামের রবিদাস পাড়ার বিশিষ্ট মুরুব্বী গোপাল রবি দাসের সভাপতিত্বে ও জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রঞ্জু রবি দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যান সংস্থার সভাপতি জীবন রবি দাস। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছোট রঞ্জু রবিদাস, কোষাধ্যক্ষ সুনীল রবিদাস, সদস্য সুমন রবিদাস, খোকন রবিদাস, প্রচার সম্পাদক সুমন্ত রবিদাসসহ সংগঠনের অন্যান্য নেতৃতৃন্দ। সভায় শেষে সর্ব সম্মতিক্রমে শ্রী নরেশ রবিদাস (টুনটুন) কে সভাপতি, বিমল রবিদাস ও মন্টু রবিদাসকে সহ-সভাপতি, ডাঃ মন্টু লাল রবিদাসকে সাধারণ সম্পাদক, রামচরন রবিদাসকে সহ-সাধারণ সম্পাদক, সঞ্জু রবিদাসকে কোষাধ্যক্ষ, সুমন রবিদাসকে সাংগঠনিক সম্পাদক, সুবাস রবিদাসকে সহ-সাংগঠনিক সম্পাদক, লক্ষীচরণ রবিদাসকে প্রচার সম্পাদক, নুনু রবিদাসকে সহ-প্রচার সম্পাদক, পরেশ রবিদাসকে দপ্তর সম্পাদক, দুলাল রবিদাসকে সাংস্কৃতি সম্পাদক, গবিন রবিদাসকে সহ-সাংস্কৃতি সম্পাদক, আবু রবিদাসকে ধর্ম বিষয়ক সম্পাদক, ফুলচান রবিদাসকে সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, শ্রীমতি ময়নি রবিদাসকে মহিলা সম্পাদিকা, ময়না রানী রবিদাস ও ফুলবাসী রবিদাসকে সহ-মহিলা সম্পাদিকা এবং দীপ চরন রবিদাস, জহরলাল রবিদাস, সাদল রবিদাস, কানন রবিদাস, অর্জুন রবিদাস, মলা রবিদাস, বিশু রবিদাস, স্বপন রবিদাস, তোনু রবিদাস, করিমন রবিদাস, মনাই রবিদাস, ফুলচান রবিদাসকে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা রবিদাস সমাজ কল্যাণ সংস্থার সদর উপজেলা শাখা কমিটি গঠন করা হয়। কমিটিতে উজ্জ্বল রবিদাস, অর্জুন রবিদাস, দুলাল রবিদাস, মন্টু রবিদাস ও গোপল রবিদাসকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com