বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে ডাকাতি মামলার আসামীসহ ৫ জন গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৫৩১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি ও বিভিন্ন মামলার ৫ পলাতক আসামী গ্রেফতার হয়েছে। এর মধ্যে ডাকাতি মামলায় একজন ও অন্যান্য মামলার চার পলাতক আসামী রয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই আতিকুল আলম খন্দকার, আবুল কালাম আজাদ, জাকির হোসেন, শাহানুর রহমান, এএসআই জাকির হোসেনসহ একদল পুলিশ।
এ সময় শায়েস্তাগঞ্জের ফরিদপুর গ্রামের বাসিন্দা ডাকাতি মামলার আসামী আব্দুল হাই (৪০) ছাড়াও বিভিন্ন মামলার পলাতক আসামী শায়েস্তাগঞ্জের মেরাসানী গ্রামের জুয়েল মিয়া (২৬), এয়ার হোসেন (৪৫), সুরাবই গ্রামের আইনুল মিয়া(২০) ও রতন মিয়া(২২) কে পুলিশ গ্রেফতার করেন। পুলিশ বুধবার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com