বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কর্মবিরতি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭
  • ৫৪৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কেন্দ্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার সকাল ১১টায় এ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার সামনে এসে জড়ো হন। এ সময় তারা সেখানে অবস্থান নিয়ে এক ঘন্টা কর্মবিরতি পালন করেন।
কর্মবিরতি পালনকালে পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এ কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করেন। এ সময় তিনি, মানবিক কারণে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পৌরসভার সচিব মাহবুবুর রহমান পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আলী আকবর, হিসাব রক্ষক মোবারক শাহ, আতাউর রহমান, সুশিল বসাক, সুজিত বসাক, আবু তাহের, প্রদীপ দেব, দেবাশীষ রায় প্রমুখ।
এ সময় বক্তারা পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কেন্দ্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com