সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

আমলারা চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক-প্রধান বিচারপতি

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা বলেছেন, প্রশাসন কখনো চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, বরাবরই তারা বিমাতাসুলভ আচরণ করে আসছে। প্রধান বিচারপতি বলেন, ‘শুধু এ সরকার নয়, সব সরকারের আমলেই একই চিত্র। প্রশাসন কোনদিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক। প্রশাসনের যারা উচ্চ পর্যায়ে আছে, তাদেরকে পরিচালনা করে কয়েকজন আমলা।’ ‘সত্যি কথাটি তাদের কাছে উপস্থাপন করা হয় না। যার পরিপ্রেক্ষিতে তারা মনে করে, বিচার বিভাগ তাদের একটি প্রতিপক্ষ। এটি ভুল ধারণা’ যোগ করেন তিনি। এস কে সিনহা বলেন, বিচার বিভাগ কখনো কারো প্রতিদ্বন্দ্বি হিসেবে কাজ করে না। বিচার বিভাগ সবসময় একটি ভারসাম্য রক্ষা করে চলে। তাদেরও কোনো কিছুতে ত্র“টি থাকলে প্রতিকারের জন্য বিচার বিভাগের কাছেই আসতে হয়। তিনি বলেন, ‘আমরা তাদেরও বিচার করে থাকি। কেউ যখন প্রশাসনের কাছে নিরাপত্তা পায় না এবং চাকরি ও প্রমোশন নিয়ে বৈষম্যের শিকার হলে তখন আমরা বিচার বিভাগই এর সমাধান দিয়ে থাকি।’
গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসকে সিনহা এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, শুধু টাকা থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
প্রধান বিচারপতি গতকাল আদালতের বিচারিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে নবনির্মিত জুডিশিয়াল ভবন পরিদর্শন করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com