বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে কমিউনিটি ও বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ৫১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে উত্তর বাজার বাস টার্মিনাল সংলগ্ন কাউন্সিলর আঃ হান্নানের অফিসে চুনারুঘাট থানার উদ্যোগে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও চুনারুঘাট থানার এসআই ওমর ফারুকের পরিচালনায় কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট বাস মালিক সমিতির সভাপতি দিদার মিয়া, শ্রমিক ইউনিয়নের জেলা সদস্য হাজী আব্দুল আউয়াল, পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম, সাংবাদিক মোঃ ফারুক মিয়া, এএসআই জোসেফ। কমিউনিটি পুলিশিং এর উঠান বৈঠকে জঙ্গিবাদ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com