বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে তিন মানবপাঁচারী আটক ॥ নারী ভিকটিম উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে তিন মানবপাঁচারকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পাঁচারের শিকার এক নারীকে উদ্ধার করে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম এর নেতৃতে একদল র‌্যাব সদস্য উপজেলার ওসমানপুর গ্রামের আব্দুল সালাম এর বাড়ীতে অভিযান চালিয়ে নারীকে উদ্ধারসহ পাচারকারীদের আটক করে র‌্যাব। আটককৃতরা হল চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের গাভরু মিয়ার ছেলে আব্দুল হান্নান, ওসমানপুর গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল সালাম ও নিশ্চিন্তপুর গ্রামের মেন্দি মিয়ার ছেলে সৈয়দ আলী।
র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা লোকচক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় গিয়ে গ্রাম্য সহজ সরল নারীদের ভাল চাকুরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশে পাঁচার করে থাকে। পাঁচারে ব্যর্থ হলে তারা ভিকটিমদের জিম্মি করে অভিভাবকদের নিকট মুক্তিপণ দাবি করে। এমনিভাবে পাঁচারকারীরা অর্থ আদায় করে থাকে। এই পাঁচারকারী চক্রের সন্ধান পেয়ে ওইদিন রাতে র‌্যাব অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং নুরুন্নাহার (২৫) নামে এক নারীকে উদ্ধার করে। তাকে পাঁচারের জন্য ওই বাড়িতে আনা হয়েছিল বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পাঁচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com