বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাট পৌরশহরে ড্রেন বন্ধ করে দেয়ায় ॥ পানিবন্দি হয়ে পড়েছে ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বাসাবাড়ি

  • আপডেট টাইম রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭
  • ৬৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজার এলাকায় শিক্ষা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ বাসাবাড়ির লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। ভুক্তভোগীরা জানাচ্ছেন পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়ার কারণে বৃষ্টির পানিতে এমন অবস্থা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, মুসলিম হল সংলগ্ন স্থানে জনৈক ব্যক্তি মাটি ভরাট করে পানি নিষ্কাশনের ড্রেনটি বন্ধ করে দিয়েছেন। এতে গত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ওই এলাকায় হাটুপানি থেকে কোন কোন স্থানে আরো বেশী পরিমাণ জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দি হয়ে পড়েছে হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনাবিল ছ’মিল, রায়হান বেকারী, রাইজিং সান কিন্ডার গার্টেন, চা-স্টল ব্যবসায়ী ও ৩০/৩৫ জন ভ্রাম্যমান কাঠ ব্যবসায়ীসহ বাসাবাড়ির লোকজন। জেলা সদর সহ বিভিন্ন স্থান থেকে আসা কাঠ ব্যবসায়ীরা কাঠ ক্রয় করতে না ফেরে ফেরৎ যাচ্ছেন। রায়হান বেকারীর দোকানে পানি প্রবেশ করে ময়দা, চিনি, লবণ, তেল পানির সঙ্গে মিশে গিয়ে লাখ টাকার ক্ষতি হয়েছে। হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর প্রবেশ পথ, মাঠ, ঘাট পানিতে ডুবে আছে। শিক্ষক-শিক্ষিকা জুতা হাতে নিয়ে স্কুলে ঢুকতে হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ভুক্তভোগীরা চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছুর কাছে আবেদন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com