বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

উপকূলে হিমশৈল, হঠাৎ পর্যটন কেন্দ্রে পরিণত হল শহর

  • আপডেট টাইম শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ কানাডার নিউফাউন্ডল্যান্ডের সমুদ্রতীরবর্তী ছোট একটি শহরের উপকূলে ভেসে আসা বিশাল একটি হিমশৈল পর্যটকদের আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। এতে হঠাৎ করেই শহরটি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে বলে জানিয়েছে বিবিসি।
কানাডার সিবিসি নিউজ জানিয়েছে, রোববার ফেরিল্যান্ড শহরের কাছে সাউদার্ন শোর মহাসড়কটি পর্যটকদের যানবাহনের ভিড়ে বন্ধ হয়ে যায়। পেশাদার ও সৌখিন ফটোগ্রাফাররা প্রকা-ওই বরফের পাহাড়টির ছবি তোলার জন্য ওই মহাসড়কের পাশে জড়ো হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
আর্কটিক মহাসাগর থেকে অনেক বড় বড় বরফের চাই (হিমশৈল) কানাডার নিউফাউন্ডল্যান্ড ও লাব্রাডার প্রদেশের উপকূলে ভেসে আসে। এসব হিমশৈল স্থানীয়ভাবে ‘আইসবার্গ অ্যালি’ বা ‘হিমশৈল বিথীকা’ নামে পরিচিত। কখনো কখনো এসব হিমশৈল সাগরের বরফের মধ্যে আটকা পড়ে যায়। তখন এগুলোকে বসন্তের শেষ দিক বা কখনো কখনো গ্রীষ্মের প্রথম দিক পর্যন্ত দেখা যায়।
কিন্তু ফেরিল্যান্ডের মেয়র আদ্রিয়ান কাভানাগ জানিয়েছেন, শহরটির খুব কাছে যে হিমশৈলটি চলে এসেছে তা সম্ভবত স্থলভাগের সঙ্গে আটকে গেছে, তাই এটি একই জায়গায় নিশ্চল হয়ে থাকতে পারে। হিমশৈলটি খবু বড় ও এর আকর্ষণে শহরটির বাসিন্দা ও পর্যটকরা সমুদ্র তটে যেয়ে জড়ো হচ্ছে ও ছবি তুলছে বলে জানান তিনি। হিমশৈলের বেশিরভাগ অংশই পানির নিচে থাকে, শুধুমাত্র উপরের চূড়াগুলো পানির ওপরে দৃশ্যমান হয়। সূত্র: বিডিনিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com