বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ১ ব্যক্তির রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৫৩৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের খলিল মিয়া (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার রাতে থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খলিল মিয়া ওই গ্রামের মৃত মলাই মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে কালিকাপুর গ্রামের রইছ আলীর ছেলে ঝারু মিয়া ও তার ভাই সাদেক মিয়া খলিল মিয়ার ঘরের পাশে গর্ত কুড়তে যায়। খলিল মিয়া বাধা দিলে তাদের মধ্যে ধাক্কা-ধাক্কি হয়। পরে প্রতিবেশীরা তা মিমাংসা করে দেয়। কিন্তু বিকালে খলিল মিয়া অসুস্থ্যতাবোধ করলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রির্পোট ছাড়া মৃত্যুর সঠিক কারন বলা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com