বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

যানবাহনের অবৈধ অ্যাঙ্গেল বাম্পার হুক অপসারণে বাহুবলে অভিযান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ৪৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যানবাহনের অবৈধ অ্যাঙ্গেল বাম্পার ও হুক অপসারণের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) উদ্যোগে ঢাকা-সিলেট মহা সড়কের বাহুবলে ভ্রামম্যান আদালতের অভিযান পরিচানা করা হয়েছে। গতকাল বুধবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, রুয়েল সাংমা ও বিআরটিএ মোটরযান পরিদর্শক হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ট্রাক, মাইক্রোবাসসহ ৮টি পরিবহনের অবৈধ বাম্পার অপসারণ করা হয় এবং সাড়ে ৯ হাজার জরিমানা আদায় করা হয়।
এছাড়াও অভিযান পরিচালনাকালে বিভিন্ন পরিবহনের কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য তল্লাসী চালানো হয়।
হবিগঞ্জ বিআরটিএ সুত্র জানায়, আমাদের এ অভিযান অব্যাহত আছে। গতকাল অভিযানের সময় অনেক পরিবহনের শ্রমিকরা স্বেচ্ছায় বাম্পার কেটে ফেলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com