মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ী হত্যা মামলার দুই আসামী রিমান্ড শুনানী আজ

  • আপডেট টাইম সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে লাইব্রেরী ব্যবসায়ীর হত্যা মামলায় অন্যতম দুই আসামীর রিমান্ড শুনানী আজ সোমবার অনুষ্ঠিত হবে। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীরের আদালতে রিমান্ড শুনানীর কথা রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ওই আসামীকে আজ আদালতে হাজির করা হবে।
শুনানীতে বাদি পক্ষের আইনজীবি সাবেক পিপি মোঃ আকবর হোসেন জিতু, এডঃ সৈয়দ মোজাম্মেল আলী ও সিরাজুল ইসলাম। এর আগে ময়না মিয়া ও জুনেদ নামের দুই আসামী আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এ মামলার অন্যতম আসামী বুলু দেব কারাগারে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা দুই আসামীর ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনটি আজ শুনানীর কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ লাইব্রেরী ব্যবসায়ী আতিকুর রহমান চৌধুরীকে একই এলাকার কয়েকজন ব্যক্তি ঋণ পরিশোধের জন্য চাপ দেয়। কিন্ত ঋনের দায় বেড়ে যাওয়ায় তিনি তা শোধ করতে পারছিলেন না। তাই ক্ষোভে তিনি সকলের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর পকেট থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের ভাতিজা জামাল মিয়া বাদি হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত মামলা রুজুর জন্য মাধবপুর থানার ওসিকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com