বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরের মনিরুলকে অপহরণকারী চক্রের মূলহোতা গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ এপ্রিল, ২০১৭
  • ৬১২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থেকে ডেকে নিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবীর সাথে জড়িত মূলহোতা শফিউল ইসলাম বাবু (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লা জেলার দেবীদ্বার থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ টি মোবাইল সেট, ২ টি সিম কার্ড, মানিব্যাগ ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া বাবু বানিয়াচং থানার কবিরপুর গ্রামের মোঃ ইউনুছ মিয়ার ছেলে।
গতকাল সকালে থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ও এসআই দয়াল হরি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, পৌর শহরের গুমুটিয়া গ্রামের নুরুল হকের ছেলে স্টেডিয়াম এলাকার একটি স্টিলের দোকানের কারিগর মনিরুল হককে গত ২৮ মার্চ অপহরণকরী চক্রের সদস্যরা কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লাতে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে আটক করে মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার ৩ দিন পর কুমিল্লার মাদাইয়া এলাকা থেকে মনিরুল হককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় মনিরুল হকের ভাই ওবায়দুল হক বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। অপহরণের সঙ্গে যুক্ত থাকার দায়ে শফিউল ইসলাম বাবু কে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com