বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ফসলরক্ষা বাঁধের ১২ লাখ টাকা আত্মসাৎ্ ॥ কালিয়াভাঙ্গা ইউনিয়নের দুই মেম্বারের বিরুদ্ধে দুদকে কৃষকদের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৫৭৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দুই মেম্বারের বিরুদ্ধে ফসলরক্ষা বাঁধের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিয়েছেন এলাকার কৃষকরা। ওই এলাকার কৃষকদের পক্ষে গতকাল মঙ্গলবার অভিযোগটি দেয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর ঝালবাড়ি ব্রিজ হতে আফরোজ মিয়ার জমি পর্যন্ত কর্মসৃজন প্রকল্পের আওতায় ফসলরক্ষা বাঁধ মেরামতের জন্য ৭লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এর কাজ করানোর দায়িত্ব দেয়া হয় ২নং ওয়ার্ড মেম্বার আকবর আলীকে। একই প্রকল্পের আওতায় ইলামপুর থেকে আফরোজ মিয়ার জমি বাঁধ মেরামতের জন্য ৪লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই কাজের দায়িত্ব দেয়া হয় ৪ নং ওয়ার্ড মেম্বার ছাদিকুল হককে। এই দুই মেম্বারকাজ না করেই টাকা আত্মসাত করেন। ফলে বন্যায় কৃষকদের ফসলহানী ঘটে। বাঁধ মেরামত করা হলে এ ক্ষয়ক্ষতি হতনা বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে তদন্তক্রমে দুই মেম্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কৃষকরা দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com