বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গের প্রধান শিক্ষক পিযুষ কুমার দাসকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কুমার দাস ৪১ বছর শিক্ষকতার পেশা থেকে অবসর গ্রহণ করলেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার এক বিদায়ী সংবর্ধনা সভা বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রথীন্দ্র চন্দ্র দাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। অনুষ্ঠানে বক্তৃতা করেন রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, যাত্রাপাশার প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দ, গরীব হোসেন স্কুলের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, জাতুকর্নপাড়ার প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, হেদায়েত উল্লার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাই, প্রধান শিক্ষক অরুন কুমার দাস, প্রধান শিক্ষক আবুল ফজল, প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, প্রধান শিক্ষক আবু ইউসুফ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com