মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে এক ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দূর্বৃত্তরা

  • আপডেট টাইম রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ৪৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের পূর্ব হরিনখোলা গ্রামে পূর্ব বিরুধের জের ধরে শনিবার সকালে কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দূর্বৃত্তরা। এ সময় তার ঘরে হামলা ও ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তাকে বাচাঁতে এগিয়ে আসলে স্ত্রীসহ আরও ৩ জনকে আহত করে। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে মাধবপুর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার হরিনখোলা গ্রামের কামাল হোসেনের সঙ্গে মাঠে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে একই গ্রামের আবু মিয়ার কথা কাটা-কাটি হয়। এর জেরধরে আবু মিয়া শনিবার সকালে তার আত্মীয় স্বজনকে খবর দেয়। এ সময় কামালকে বাচাঁতে এগিয়ে আসলে তার স্ত্রী শিপন আক্তার পারুল (৩৫), আহাকুর রহমান ধনু (৪৫) ও মিনারা বেগম (৪৫) কে গুরুতর আহত করে।
খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এমরান হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কামালের ছোট ভাই দেলোয়ার হোসেন জানান, তার ভাইকে একা পেয়ে প্রচন্ড মারধোর করে নগদ প্রায় ৮ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। কামালের অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com