বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহর থেকে পুলিশের ছেলেকে সিআইডি পরিচয়ে অপহরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে সিআইডি পরিচয়ে এক পুলিশ সদস্যের ছেলে মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে যাবার খবর পাওয়া গেছে। তবে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন ওই ছাত্র। ওই মাদ্রাসা ছাত্র হলেন, শায়েস্তানগর এলাকার বাসিন্দা পুলিশের নায়েক জাকির হোসেনের পুত্র সার্কিট হাউজ এলাকার মারকাজ মাদ্রাসায় নুরানী বিভাগের ছাত্র সাকিকুল হাসান জিদান (১১)। গত মঙ্গলবার দুপুরের দিকে তাকে অপহরণ করা হয়।
সাকিকুল হাসান জিদান জানান, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর বাসায় যাবার পথে চকদার ফার্মেসীর নিকট পৌছুলে একটি মাইক্রোবাস থামিয়ে একদল লোক তাকে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে গাড়িতে তুলে নেয়। তারা প্রথমে তাকে শহরের কামড়াপুর ব্রীজের নিকট নিয়ে যায়। গাড়িতে থাকা লোকজন ব্রীজের উপর গাড়িটি দাঁড় করিয়ে দোকানে কেনাকাটা করতে যায়। এ সময় সে দরজা খোলে চিৎকার শুরু করলে একজন টমটম চালক তাকে টমটমে করে তার বাসায় নিয়ে আসে। বিষয়টি সে তার মাকে জানালে তিনি রাত ৮টায় সদর থানার ওসি ইয়াছিনুল হকের কাছে নিয়ে আসেন।
এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। তার পিতা জাকির দীর্ঘদিন যাবত হবিগঞ্জ সদর থানায় কনস্টেবল ছিলেন। সম্প্রতি পদোন্নতি নিয়ে চট্টগ্রামে বদলী হয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com