বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আশরাফ আলীকে ভাইস চেয়ারম্যান পদে মাঠবনগাঁও গ্রামবাসীর সমর্থন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাওলানা আশরাফ আলীকে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে দেবপাড়া ইউনিয়নের মাঠবনগাঁও গ্রামবাসী। গত ৮ ফেব্র“য়ারী সন্ধ্যা ৮ টায় স্থানীয় জামে মসজিদের সামনে সহস্রাধিক লোকের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামের সিনিয়র মুরব্বী মোঃ করম উল্লা। সভায় প্রার্থী মাওলানা আশরাফ আলী আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য এলাকার সর্বস্তরের জনগণের কাছে আন্তরিক সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভায় উপস্থিত মুরুব্বীগণ নিজ নিজ বক্তব্যে মাওলানা আশরাফ আলীকে পূনসমর্থন ব্যক্ত করেন। সভায় পঞ্চায়েতের মুরব্বীগণ একমত পোষন করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে মাওলানা আশরাফ আলীকে বিজয়ী করার প্রত্যয় বক্ত করেন। সভায় বক্তব্য রাখেন গ্রামের বিশিষ্ট মুরুব্বী সোনা মিয়া, মতলিব মিয়া, আরমান আলী, আব্দুল মালিক, আব্দুল কাদির, মুতি মিয়া, মাঠবনগাঁও প্রাইমারী স্কুল কমিটির সভাপতি আফজল মিয়া, বিএনপি ৯নং ওয়ার্ড সেক্রেটারী আবু সামা, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ শফিক মিয়া, সমাজ সেবক মাসুদ মিয়া, ছাত্রনেতা জুবেদ মিয়া, আবুল কালাম প্রমুখ। পরিশেষে সভাপতির বক্তব্যে মোঃ করম উল্লা দলমত নির্বিশেষে মাওলানা আশরাফ আলীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com