বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় সুরমা জোনের ৮টি জেলাকে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী দিনে সিলেট ৪৪-১৭ পয়েন্টে নরসিংদী জেলাকে, হবিগঞ্জ জেলা ৩৮-৩৪ পয়েন্টে চাদপুর জেলাকে, মৌলভীবাজার ৩২-১৩ পয়েন্টে সুনামগঞ্জ জেলাকে এবং কুমিল্লা জেলা ৩৩-১৪ পয়েন্টে বি-বাড়ীয়া জেলাকে পরাজিত করে।
এর আগে রোববার সকালে প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। অতিরিক্ত পুলিশ সুপার আ.স.ম সামছুর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, কাবাডি ফেডারেশনের সদস্য জহিরুল ইসলাম, স্বপন আহমদ ও হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক। মঙ্গলবার প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com