বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের সংঘর্ষে নারী শিশুসহ আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৫২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষে ২০জন আহত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছাতিয়াইন গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আবু সামার ছেলে গাজী মিয়ার সঙ্গে একই গ্রামের সাবেক মেম্বার মিনহাজ মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল রোববার বেলা ১১টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিশু ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দিন, সুপিয়া আক্তার, আমেনা আক্তার, রেনু মিয়া, মুরাদ মিয়া, মনু মিয়া, মালু মিয়া, ফারুক মিয়া, নাহিদা আক্তার, যুবায়ের মিয়া, সাহেদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকতাদির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com