বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের সরকারী কোটি টাকা মূল্যের ভূমি দখলে নিয়ে ভবন নির্মাণের আয়োজন চলছে

  • আপডেট টাইম রবিবার, ২ এপ্রিল, ২০১৭
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের সরকারী খাস খতিয়ানভূক্ত কোটি টাকা মূল্যের ভূমি দখলে নিয়ে ভবন নির্মাণের আয়োজন চলছে বলে অভিযোগ উঠেছে। সরকারী ভূমি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
প্রকাশ, শহরের গুরুত্বপূর্ণ পুরান মুন্সেফী এলাকায় ২১ শতক সরকারী খাস খতিয়ানভূক্ত ডোবা রকম ভূমি রয়েছে। ইতিমধ্যে ওই ভূমির কিছু অংশ বেহাত হয়ে গেছে। বর্তমানে ওই ভূমির পার্শ্ববর্তী মালিকানাধিন ভূমিতে বহুতল ভবন নির্মাণ আয়োজন চলছে। অভিযোগ উঠেছে সরকারী খাস খতিয়ানভূক্ত ভূমি মাটি ভরাট করে মালিকানাধিন ওই ভূমির সাথে একাকার করে নেয়া হচ্ছে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে চলছে কানাগুষা। কিন্তু অজানা ভয়ে কেউ মুখ খুলছে না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি সরকারী ওই কোটি টাকার সম্পত্তি রক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com